ঐতিহাসিক গোলাইডাঙ্গা দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশনের মধ্য দিয়ে মানিকগঞ্জে ঐতিহাসিক গোলাইডাঙ্গা দিবস পালিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে সিঙ্গাইর উপজেলার বলধরা ইউনিয়নের গোলাইডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোবারক হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন, সদর উপজেলা কমান্ডার ওবায়দুর ইসলাম প্রমুখ।
১৯৭১ সালের ২৯ অক্টোবর সিঙ্গাইরের গোলাইডাঙ্গায় সম্মুখযুদ্ধে ৮১ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেন মুক্তিযোদ্ধারা। গত মঙ্গলবার হরতালের কারণে গতকাল (৩০ অক্টোবর) দিনটি উদ্যাপন করা হয় বলে আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন।