ঐতিহাসিক পানাম নগরে উচ্ছেদ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম নগরের ভেতরে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান গতকাল রোববার থেকে শুরু করা হয়েছে। জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ অভিযান পরিচালনা করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পানাম নগরের ভেতরের বিভিন্ন পুরোনো ভবন ও নগরের জায়গা দখল করে নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে তা দখলমুক্ত করা হয়। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দখলমুক্ত জায়গা ভবনগুলো আবার প্রভাবশালী ব্যক্তিরা দখল করে নেন।গত শুক্রবার পানাম নগরের বিভিন্ন স্থাপনা ও পঙ্খীরাজ সেতুসহ সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণ এবং দখলদারদের উচ্ছেদের দাবিতে উপজেলা নাগরিক কমিটি ও পরিবেশবাদী সংগঠন (বাপা) এবং নির্ভীক গত শুক্রবার পানাম নগরে মানববন্ধন ও সমাবেশ করে। এ নিয়ে গত শনিবার প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাবন তহুরার নেতৃত্বে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোকজন উচ্ছেদ অভিযান চালান।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, নগরের পুরোনো ভবনগুলোতে অবৈধভাবে বসবাসকারী ও নগরের বিভিন্ন জায়গা দখলকারীদের অধিকাংশকেই গতকাল উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।