ঐতিহ্যবাহী ছোট কাটরা রক্ষার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন ছোট কাটরা। সেই নিদর্শনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বর্তমান সংকটময় অবস্থার উত্তরণ না ঘটলে ছোট কাটরাসহ দেশের অনেক ঐতিহ্যবাহী স্থাপনাই ধ্বংস হয়ে যাবে।
গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আরবান স্টাডি গ্রুপ (ইউএসজি) এই আশঙ্কার বিষয় তুলে ধরে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে ছোট কাটরায় যে অরাজকতা চলছে, সে সম্পর্কে বারবার উদ্যোগ নিয়েও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘকাল ধরে ছোট কাটরাকে ঘিরে মুনাফালোভী, ভূমি জবর দখলকারীরা আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।