ঐতিহ্যবাহী দইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদর ও জেলা শহরের মুজিব সড়কে গতকাল শুক্রবার ঐতিহ্যবাহী দইমেলা অনুষ্ঠিত হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও এ মেলার আয়োজন করা হয়।শহরের মুজিব সড়কে গতকাল ভোর থেকে এই মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা দই বিক্রেতারা তাঁদের পসরা সাজিয়ে বসেন। তাড়াশ উপজেলা সদরেও একই অবস্থা। দুটি স্থানেই হিন্দুধর্মাবলম্বী ছাড়াও সব ধর্মের মানুষই মেলায় অংশ নেয়। ৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত প্রতি সরা দই বিক্রি হয়। মেলা উপলক্ষে এলাকার প্রতিটি বাড়িতে বিভিন্ন স্বাদের দই খেতে বন্ধু, আত্মীয় ও প্রতিবেশীদের আমন্ত্রণ জানানো হয়। তাড়াশ উপজেলার সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামী জানান, প্রায় ২০০ বছরের ঐতিহ্য এ দইমেলা। তৎকালীন জমিদার বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম এই মেলার আয়োজন করেন।