ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ীর জিএম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গত বুধবার বিকেলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন এলাকা থেকে আসা তান্ত্রিকেরা তন্ত্রমন্ত্র দিয়ে পাতা রূপে মানুষকে মাঠের মাঝখান থেকে টানার প্রতিযোগিতা করেন। প্রতিযোগিতায় অমরডাঙ্গা গ্রামের আবু তাহেরের দল প্রথম, একই উপজেলার চক-সাহাবাজপুর গ্রামের মনসুর আলীর দল দ্বিতীয় এবং বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার সাহেদুল ইসলামের দল তৃতীয় স্থান অধিকার করে।
এর আগে পাতা খেলা উপলক্ষে খেলার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী পৌরসভার কাউন্সিলর মোতাহার হোসেন। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মরতুজা সরকার মানিক। ব্যবসায়ী মো. সাগর, ফুলবাড়ী জিএম পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন উর রশিদ বক্তব্য দেন।