ঐতিহ্যবাহী সামাজিক কাঠামোকে দুর্বল করতে একটি মহল তৎপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক কাঠামো ও প্রতিষ্ঠানকে অকার্যকর ও দুর্বল করতে একটি মহল তৎপর রয়েছে। এ বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে। গতকাল বুধবার রাঙামাটি শহরের চাকমা রাজার কার্যালয় মাঠে অনুষ্ঠিত চাকমা সার্কেলের হেডম্যান ও কার্বারিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা ও সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকাদর একথা বলেন। চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। চাকমা সার্কেলের দুই শতাধিক হেডম্যান ও কার্বারি সম্মেলনে অংশ নেন। সভাপতির বক্তব্যে দেবাশীষ রায় ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য পার্বত্য ভূমি কমিশনের বিচারিক কার্যক্রম স্থগিত করায় সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।