ঐতিহ্যের পোগোজ স্কুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোলাস পিটার পোগোজ বা নিকি পোগোজ ছিলেন আর্মেনি জমিদার। তিনি ১৮৪৮ সালে আরমানিটোলায় নিজ বাড়ির নিচতলায় ‘পোগোজ অ্যাংলো ভার্নাকুলার স্কুল অ্যাট ঢাকা’ নামে একটি স্কুল শুরু করেছিলেন। সেখান থেকে কয়েক দফা স্থান পরিবর্তন করার পর পোগোজ স্কুল পুরান ঢাকার বর্তমান জায়গায় স্থানান্তরিত হয়। গত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই স্কুলটি এক করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটির নতুন নামকরণ হয় ‘পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ’। সম্প্রতি ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের মূল ভবনের ছবিগুলো তুলেছেন আবদুস সালাম।






