প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেছেন, ‘পরিবর্তনশীল এ বিশ্বে আমরা হারিয়ে ফেলছি আমাদের শিকড়—লোকসংস্কৃতি ও জীবনাচরণ। বিশ্বের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমরা যেন আমাদের অস্তিত্বকে হারিয়ে না ফেলি, সে জন্য ঐতিহ্যের শিকড় থেকে জাতিগত বিকাশের পথ খুঁজতে হবে।’অনুপম সেন গতকাল শুক্রবার বিকেলে নগরের ডিসি হিল চত্বরে আয়োজিত ‘গ্রামীণফোন লোকসংস্কৃতি’ উৎসবে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।‘মিলনের গান গারে আজি প্রাণ’—এ স্লোগানে দিনব্যাপী উৎসবের আয়োজন করে সমাজ গবেষণামূলক সংগঠন সমাজ সমীক্ষা সংঘ। উৎসবের উদ্বোধন করেন বরেণ্য বংশীবাদক মৃণাল দাশগুপ্ত।