ঐশী মায়ের সঙ্গে বাড়ি গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর বয়সী ঐশীর মায়ের জন্য অপেক্ষার পালা শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঐশীর মা অর্পা সাহা হাসপাতালে গিয়ে মেয়েকে নিয়ে গেছেন।রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ঐশী ভর্তি ছিল। গত ৮ আগস্ট ঐশীর মা জ্বর-খিঁচুনির জন্য মেয়েকে হাসপাতালে ভর্তি করান। তারপর ঐশীর মায়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত মঙ্গলবার প্রথম আলোতে ‘হাসপাতালে মায়ের অপেক্ষায় ঐশী’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। হাসপাতালের পরিচালক এম এ কাশেম বলেন, ঐশীকে তার মা নিয়ে গেছেন। হাসপাতালের পাওনা টাকাও তিনি পরিশোধ করেছেন।