ঐশী-রনি-জনি-সুমির বিরুদ্ধে অভিযোগপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তাঁদের একমাত্র মেয়ে ঐশী রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করে ডিবি।
বাকি তিনজন হলো ঐশীর বন্ধু রনি ও জনি ও গৃহকর্মী খাদিজা বেগম ওরফে সুমি।
পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ ২০১৩ সালের ১৬ আগস্ট সন্ধ্যায় রাজধানীর চামেলীবাগের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। ১৪ আগস্ট দিবাগত রাতে তাঁদের হত্যা করা হয়। ১৭ আগস্ট দুপুরে পল্টন থানায় গিয়ে আত্মসমর্পণ করে তাঁদের মেয়ে ও-লেভেলপড়ুয়া ঐশী রহমান। পরে তাঁদের গৃহকর্মী খাদিজা বেগম ওরফে সুমি ও ঐশীর বন্ধু রনি ও জনিকে গ্রেপ্তার করা হয়।