ঐশীকে কারাগারে পাঠাতে নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তাঁদের মেয়ে ঐশী রহমানকে কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে কারাগারে পাঠাতে গতকাল মঙ্গলবার আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এতে ২৪ ঘণ্টার মধ্যে তাকে কারাগারে পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ওই নোটিশ পাঠানো আইনজীবী ইউনুস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নোটিশটি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, গোয়েন্দা পুলিশের উপকমিশনার, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্ত কর্মকর্তা বরাবরে পাঠানো হয়।