ঐশীর আপিল হাইকোর্টে গৃহীত অর্থদণ্ড স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে তাঁদের মেয়ে ঐশী রহমানের করা আপিল আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ঐশীকে নিম্ন আদালতের দেওয়া ২০ হাজার টাকার অর্থদণ্ডও স্থগিত করা হয়েছে।

বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে ঐশীর পক্ষে শুনানি করেন আইনজীবী সুদীপ চ্যাটার্জি ও মাহবুব হাসান।

পুলিশ কর্মকর্তা মাহফুজুর ও তাঁর স্ত্রীকে হত্যার মামলায় ঐশী রহমানকে গত ১২ নভেম্বর মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩। তাঁকে আশ্রয় দেওয়ায় বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ডাদেশ এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আসাদুজ্জামান জনিকে বেকসুর খালাস দেওয়া হয়।