প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর চামেলীবাগে স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে তাঁদের মেয়ে ঐশী রহমানের করা আপিলের ওপর আজ সোমবার রায়ের জন্য দিন ধার্য রয়েছে।
গতকাল রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন।
২০১৩ সালের ১৬ আগস্ট বাসা থেকে মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। পরদিন এই ঘটনায় পল্টন থানায় আত্মসমর্পণ করেন ঐশী। এই মামলায় রায়ে মা-বাবাকে হত্যার দায়ে ঐশীকে মৃত্যুদণ্ড ও তাঁর বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। ২০১৫ সালের ১২ নভেম্বর রায় হয়। ওই বছরের ৬ ডিসেম্বর খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন ঐশী।