ঐশীর জামিনের আবেদন, শুনানি ৫ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সস্ত্রীক পুলিশ কর্মকর্তা হত্যা
সস্ত্রীক পুলিশ কর্মকর্তা হত্যা

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাঁদের মেয়ে ঐশী রহমানের পক্ষে গতকাল রোববার জামিনের আবেদন করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ ৫ সেপ্টেম্বর ঐশীর উপস্থিতিতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।গতকাল মাহফুজুর রহমানের গৃহকর্মী খাদিজা খাতুন ওরফে সুমির পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করেন।এই হত্যা মামলায় গ্রেপ্তার ঐশী ও সুমিকে গত ২৪ আগস্ট কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। ২৯ আগস্ট ঐশীর জন্মসনদ আদালতে দাখিল করে তদন্তকারী কর্মকর্তা আবু আল খায়ের ও সমাজসেবা অধিদপ্তরের শিক্ষানবিশ কর্মকর্তা ছিদ্দিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান। আদালত ঐশীকে কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৬ আগস্ট রাজধানীর চামেলিবাগের ভাড়া বাসা থেকে মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন পল্টন থানায় আত্মসমর্পণ করে ঐশী।