ও নদীরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে...নদী শোনে না, বলে না; বয়ে চলে নিরবধি। বাঁকে বাঁকে সৌন্দর্য ছড়িয়ে নদীর মিলন সাগরে। মধুমতীরও তা-ই।

মধুমতীর সৌন্দর্য দেখতে যেতে হবে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়ায়।
মধুমতী এখন ফুলে-ফেঁপে ওঠার ইঙ্গিত দিচ্ছে। ভর বর্ষায় এই নদী হয়ে উঠবে দুকূলপ্লাবী।
শুকনা মৌসুমে অবশ্য এর ভিন্ন রূপ। তখন মধুমতী শান্ত আর সৌম্য। নদীর স্বাভাবিক নাব্যতা হ্রাস পায় এই সময়। নাব্যতা হ্রাসের সুযোগে নদীর বুকে জেগে ওঠে অগুনতি ছোট-বড় চর।
ঋতুবদলের সঙ্গে মধুমতীর রূপ বদলে যায়, বদলে যায় নদীবর্তী মানুষের জীবনধারা।
মধুমতীর একেক জায়গায় একেক নাম। ‘গড়াই’ নাম নিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মা থেকে উত্পত্তি। ভাটিতে ‘মধুমতী’ নাম ধারণ করে শিবসা ও হরিণঘাটা হয়ে সাগরে মিশেছে।