ও শিলাবৃষ্টি দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে ৫৯টি গ্রামের ওপর দিয়ে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল এবং গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় ঝড়ে গাছ চাপা পড়ে মারা গেছে দুজন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত এই ঝড় ও শিলাবৃষ্টি হয়।নিহত ব্যক্তিরা হলেন মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের সুমন (৩৮) ও গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আক্কাছ আলী (৪৮)। তাঁরা কাজ শেষে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে গাছচাপায় মারা যান। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার প্রায় সাড়ে চার হাজার একর জমির পাট, কচু, পানের বরজ ও সবজির ক্ষতি হয়েছে। এ ছাড়া জেলার কয়েক হাজার বাগানের অধিকাংশ গাছের আম ও লিচু পড়ে নষ্ট হয়েছে।