ওঁর পরিবারে এখন অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃদ্ধ বাবার দিনমজুরি আর সেলিম রানার পোশাক কারখানার মজুরি—এ দিয়েই চলত খাওয়াদাওয়া ও দুই ভাইয়ের পড়াশোনা। রানা প্লাজা ধসের পর তাঁর পরিবারে নেমে এসেছে রাজ্যের বিপর্যয়। এক বেলা খাবার জুটলে অন্য বেলা উপোস থাকতে হয়।
গত মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের প্রধানপাড়ায় সেলিম রানাদের বাড়িতে গেলে তাঁর বাবা আবদুর রহমানকে (৬০) পাওয়া যায়নি।
খবর পেয়ে কাজ ফেলে বাড়িতে আসেন আবদুর রহমান। জানালেন, অর্থাভাবে সেলিম ২০১১ সালে এসএসসি পাসের পর সাভারে গিয়ে পোশাক কারখানায় কাজ করেন। মূলত ওর টাকাতেই সংসার চলত। এখন তাঁর দিনমজুরির টাকায় এক ছেলে নবম শ্রেণী ও আরেক ছেলে প্রথম শ্রেণীতে পড়ছে। কিন্তু বয়স হওয়ায় এখন আর কাজও করতে পারেন না।
আবদুর রহমান বলেন, দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা ও এককালীন এক লাখ টাকা পেয়েছেন। এরপর আর কেউ খোঁজখবর নেয়নি।