ওঁরাও স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সম্মেলন শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ওঁরাও স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তিন দিনব্যাপী তৃতীয় জাতীয় সম্মেলন গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। রংপুরের মিঠাপুকুরের বলদিপুকুর ব্যাপ্টিস্ট মিশনে গত রোববার থেকে ওই সম্মেলন শুরু হয়েছিল।
শেষ দিন বিকেলে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রশান্ত কেরকাটা। অন্যদের মধ্যে আলোচনা করেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালক ডেভিড পাহান, শিক্ষক অজিত তিরকি, আইনজীবী যোয়াকিন খোলকো প্রমুখ।
উদ্বোধনী দিনসহ গত দুই দিনের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা বেঞ্জামিন কুজুর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ প্রমুখ।