ওএমএসের চাল বিক্রির ঘটনা তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলা বাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দ চাল সাধারণ বাজারে বিক্রি করার সময় র‌্যাবের হাতে ধরা পড়ার ঘটনা তদন্তে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে খাদ্য অধিদপ্তর। কমিটির প্রধান অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) বদরুল হাসান। সদস্য করা হয়েছে ঢাকার আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক আবদুল আজিজ মোল্লাকে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যবিবরণী।গত রোববার কারওয়ান বাজারে সাধারণ বাজারে বিক্রি করার সময় র‌্যাব সরকারি ওই চাল উদ্ধার করে এবং খাদ্য অধিদপ্তরের এক গাড়িচালককে আটক করে। ওই গাড়িচালককে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।