ওএমএসের চাল বিক্রির চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় খোলা বাজারের (ওএমএস) চাল বিক্রির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওএমএসের চালের ডিলার ফরিদ আহম্মেদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গোয়ালন্দ মোড় এলাকার ওএমএসের ডিলার ফরিদ আহম্মেদ রাজবাড়ীর খাদ্য গুদাম থেকে ৬০ বস্তা চাল তোলেন। ওই চাল তাঁর গুদামে নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি ৩০ বস্তা চাল ২৪.৫০ টাকা কেজি দরে বিক্রি করার জন্য ব্যবসায়ী আসলামের ঘরে ওঠান। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি রাজবাড়ী সদর থানার পুলিশকে জানায়। পরে ওই থানার পুলিশ ঘটনাস্থলে এসে আসলামকে আটক করে নিয়ে যায়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসনা আফরোজ বলেন, ডিলার ফরিদ ৩০ বস্তা চাল আসলাম নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ফরিদ আসলামের ঘর থেকে চালগুলো তাঁর ঘরে এনে জমা রাখেন। আসলাম নিরপরাধ হওয়ায় বুধবার রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।