ওএমএসের ডিলারসহ পাঁচজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে খোলাবাজারে ন্যায্যমূল্যে বিক্রির (ওএমএস) জন্য দেওয়া ১২০ বস্তা (ছয় হাজার কেজি) সরকারি চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রির অভিযোগে গত মঙ্গলবার রাতে এক ডিলারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন, বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ওএমএস ডিলার শান্তি রঞ্জন দাস, তাঁর ছেলে প্রকাশ দাস, টেম্পোচালক মহারাজ খলিফা ও আলাউদ্দিন এবং পিকআপচালক মাহফুজ শেখ। জেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিমুল আজম জানান, শান্তি রঞ্জন দাস মঙ্গলবার দুপুরে খাদ্যগুদাম থেকে ছয় মেট্রিক টন চাল তুলে বিক্রি করে দেন। তাঁর ডিলারশিপ বাতিল করা হয়েছে। এ ব্যাপারে জিডি করা হয়েছে।বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক আবু সিদ্দিক জানান, গতকাল ডিলার ও তাঁর ছেলেকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।