ওএমএসের ৭০ বস্তা চালসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বন্দর এলাকায় কালোবাজারে খোলাবাজারের (ওএমএস) চাল বিক্রির অভিযোগে গতকাল বুধবার দুপুরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন দোকানদার মোমিন উল্লাহ ও পরিবেশক মোহাম্মদ আলমগীর। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল কলসির দিঘির পাড়ের ওমর শাহ মাজারসংলগ্ন একটি দোকানে পরিবেশক মোহাম্মদ আলমগীরকে ওএমএসের চাল বিক্রির সময় স্থানীয় লোকজন আটক করেন। পরে তাঁরা বন্দর থানায় খবর দিলে পুলিশ ৭০ বস্তা চালসহ আলমগীর ও দোকানদার মোমিন উল্লাহকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।