ওজন নিয়ন্ত্রণকেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী সোনামসজিদ স্থলবন্দরসংলগ্ন সোনামসজিদ-বালিয়াদীঘি চেকপোস্ট সড়কে ওজন নিয়ন্ত্রণকেন্দ্র চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করে বলেন, যানবাহনে অতিরিক্ত মাল বহনের কারণে রাস্তা রক্ষা করা যাচ্ছে না। তাই দেশের যেসব সড়কে বেশি মালামাল পরিবহন করা হয়, সেখানে ওজন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।