ওজনে কম দেওয়ায় ১৩ ব্যবসায়ীকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদর বাজারে ওজনে কম দেওয়ার অভিযোগে পুলিশ ১৩ জন ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় পুলিশ দোকানিদের ২৯ কেজি বাটখারা জব্দ করে।গতকাল বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আক্তারের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। এ সময় অনেকে দোকান বন্ধ করে পালিয়ে যায়।পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিরা হলেন: মো. মোজাফফর, মো. শরিফ, আবদুল হালিম, মো. নূর আলম, সালাউদ্দিন, আবদুর রহমান, রহমতুল্লাহ, নূর মালেক, মো. জাহাঙ্গীর আলম, আইয়ুব, আবদুল হালিম, মো. মহসিন ও আবদুল হক।