ওজিএসবির বৈজ্ঞানিক সম্মেলন শেষ হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নারী স্বাস্থ্যের সুরক্ষা ও অগ্রযাত্রা’—শীর্ষক তিন দিনের বৈজ্ঞানিক সম্মেলনের আজ শেষ দিন। সম্মেলনের আয়োজক বাংলাদেশ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫ সেপ্টেম্বর সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে মায়ের গর্ভে শিশুর জন্মগত ত্রুটি নির্ণয়ের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। দেশি-বিদেশি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে গর্ভে থাকা শিশুর ডিএনএ টেস্টের মাধ্যমে জন্মগত রোগ; যেমন, থ্যালাসেমিয়া, ডাউন সিনড্রোম ইত্যাদি নির্ণয়ের অভিজ্ঞতা উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম কাজল। বিজ্ঞপ্তি।