ওঝার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে সাপের কামড়ে মারা গেছেন এক ওঝা। মৃত মজিবর রহমানের (৩৫) বাড়ি পৌর শহরের উত্তর সাহাপাড়ায়। গত সোমবার দুপুরে উপজেলার কেল্লা গ্রামে সাপের খেলা দেখানোর সময় এ ঘটনা ঘটে। মজিবরের পরিবার সূত্রে জানা যায়, মজিবর গ্রামে গ্রামে ঘুরে সাপ নিয়ে খেলা দেখাতেন। সোমবার খেলা দেখানোর সময় একটি গোখরা তাঁর ডান হাতে কামড়ে দেয়। তখন আরেক ওঝা তাঁকে ঝাড়ফুঁক দেন। বিকেলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।