ওড়না পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে একটি ডালকলের ফিতার সঙ্গে গলায় থাকা ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারা যান নারী শ্রমিক দিপালী বৈরাগী (৩৫)। গতকাল সোমবার দুপুরে জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের শান্তিপুর গ্রামের শ্যামল কুণ্ডুর মালিকানাধীন আর কে ডালকলে ওই ঘটনা ঘটে। দিপালী জলিলপাড় গুচ্ছগ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কলে কাজ করার সময় অসাবধানতাবশত দিপালীর গলায় থাকা ওড়নার একটি অংশ কলের ফিতার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ফাঁস লেগে ঘটনাস্থলেই মারা যান দিপালী। সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।