প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে ইজিবাইকের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে রিতু আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কররী দাসপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ফাঁস লেগে রিতু প্রথমে অচেতন হয়ে পড়ে। এ সময় ইজিবাইকের অন্য যাত্রীরা চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিতু বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি গ্রামের নিপুণ ফকিরের মেয়ে। সে খুলনার আহসানউল্লাহ কলেজে উচ্চমাধ্যমিক মানবিকে দ্বিতীয় বর্ষে পড়ত। ময়নাতদন্ত ছাড়াই বিকেলে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।