ওড়না পেঁচিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের আরডিএ মার্কেটের সামনে গতকাল রোববার দুপুরে অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রাস্তায় পড়ে গিয়ে ময়ূরী খাতুন (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে মোহনপুর উপজেলার হাটরা গ্রামের মুকুল হোসেনের মেয়ে। পুলিশ জানায়, ময়ূরী বোয়ালিয়া মডেল থানার ওয়্যারলেস অপারেটর মুঞ্জুরুল ইসলামের বাড়ির গৃহকর্মী ছিল। নিজের স্যান্ডেল কিনতে নগরের সাহেব বাজারে যাওয়ার সময় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সে ছিটকে রাস্তায় পড়ে যায়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী|