ওড়না পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ইজিবাইকে (অটোরিকশা) ওড়না পেঁচিয়ে মাহমুদা খাতুন (৩৫) নামের এক স্কুলশিক্ষিকা মারা গেছেন। মাগুরা সদর উপজেলার ইটখোলা বাজার এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে গত মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ বিশ্বাস বলেন, স্কুলশিক্ষিকা মাহমুদা সন্ধ্যার পর মাগুরা শহরের কলেজপাড়া এলাকায় ভাইয়ের বাসা থেকে সদর উপজেলার মির্জাপুর গ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে ইটখোলা এলাকায় পৌঁছালে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সড়কের ওপর পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।