ওপেক্স অ্যান্ড সিনহার শ্রমিকদের ফের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পনগরের ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা গতকাল বুধবারও কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন।রফিক মিয়াসহ কয়েকজন শ্রমিক জানান, কয়েক দিন ধরে তাঁরা ১৫ শতাংশ বেতন বৃদ্ধি এবং সেই অনুযায়ী বকেয়া বেতন-ভাতা দিতে মালিকপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন। মালিকপক্ষ ৫ শতাংশ বেতন বৃদ্ধি এবং সেই অনুযায়ী বকেয়া বেতন-ভাতা তিন মাস পর দেওয়ার কথা জানায়। এতে রাজি না হয়ে কারখানার ডব্লিউ জি ভবনের শ্রমিকেরা সোমবার বিকেলে কাজ বর্জন করে চলে যান। মঙ্গলবার সকালে কারখানার সব শ্রমিক একই দাবিতে কর্মবিরতি পালন করেন এবং কারখানার ফটক ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেন। ওই দাবিতে গতকাল বুধবারও শ্রমিকেরা একই কর্মসূচি পালন করেন।এ ব্যাপারে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।তবে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।