হাঙ্গেরির সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (সিইইউ) ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদকে ওপেন সোসাইটি পুরস্কার, ২০১৩-এর জন্য মনোনীত করেছে। মুক্ত সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নীতিমালা নির্ধারণে অবদান, ব্র্যাকের প্রতিষ্ঠাতা হিসেবে নেতৃত্ব এবং মানবিক সহায়তা ও উন্নয়নে দ্ব্যর্থহীন অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।আগামী বছরের ১৩ জুন হাঙ্গেরির বুদাপেস্টে সিইইউর সমাবর্তনে এ পুরস্কার দেওয়া হবে। ফজলে হাসান আবেদ দরিদ্র জনগোষ্ঠীর আইনগত ক্ষমতায়ন বিষয়ে সমাবর্তন ভাষণ দেবেন। এর আগে স্যার ক্যারল পপার (১৯৯৪), ভাকলাভ হাভল (১৯৯৯), রিকার্ডো লাগোস (২০০৬), কারলা ডেল পনটি (২০০৭), কফি আনান (২০০৮), মার্টি আহতিসারি (২০০৯), লুইস আরবার (২০১০), প্রয়াত রিচার্ড সি হলব্রুক ও জেভিয়ার সোলানা (যুগ্মভাবে ২০১১) এবং অ্যারি নিয়ার (২০১২) সিইইউর ওপেন সোসাইটি পুরস্কার লাভ করেন।সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ইউরোপে আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে একটি নতুন মডেল প্রবর্তন করে। বিজ্ঞপ্তি।