প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী থানা চত্বরে গতকাল বুধবার ওপেন হাউজ ডে উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও পরিদর্শক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, আনন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন মজুমদার, ফুলগাজী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, প্রেসক্লাবের সভাপতি সাহাব উদ্দিন প্রমুখ।