ওপেন হাউস ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর থানার ওপেন হাউস ডেতে ঈদ সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় বাজারে ফরমালিনবিরোধী অভিযান চালানোর জন্য বলা হয়। মুন্সিগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলি, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের, সদর থানার ওসি শহীদুল ইসলাম, মুন্সিগঞ্জ পৌর বণিক সমিতির সভাপতি মো. ফিরোজ মিয়া, রামপাল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ। l