ওপেন হাউস ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে গত বুধবার বিকেলে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক। রানীনগর থানা-পুলিশের আয়োজনে উপজেলার পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওসি আবদুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডের মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল-ফারুক, ইউএনও সোনিয়া বিন্তে তাবিব, এএসপি সোহেল রানা, পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহহিল জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ মিয়া প্রমুখ।