ওপেন হাউস ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় আইনশৃঙ্খলা-বিষয়ক কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে ওপেন হাউস ডে পালিত হয়। গত শুক্রবার সকালে দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে ওপেন হাউস ডেতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্র নাথ উরাঁ। এতে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নবী নেওয়াজ, ফুলবাড়ী কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমুখ। বক্তারা সদ্য বিলুপ্ত ছিটমহলে আইনশৃঙ্খলা মেনে চলার ও জমি জরিপকাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।