ওপেন হাউস ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার থানা চত্বরে গতকাল ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এসপি মোজাম্মেল হক। সাপাহার থানার ওসি রেজাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন এএসপি ইয়াছিন আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাপাহার উপজেলা কমান্ডার ওমর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল ওয়াহেদ প্রমুখ। অনুষ্ঠানে সাপাহার থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।