ওপেন হাউস ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর থানার পুলিশের উদ্যোগে থানা চত্বরে গতকাল রোববার দুপুর ১২টায় সদর উপজেলার মসজিদগুলোর ইমাম ও মুয়াজ্জিনদের উপস্থিতিতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। ওপেন হাউস ডের আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এস এম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী, সদর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার রায় ও ইমাম-মুয়াজ্জিনরা। পুলিশ সুপার রশিদুল বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের ব্যাপারে কোনো সমঝোতা বা আপস নেই।