ওপেন হাউস ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী মডেল থানা চত্বরে গতকাল শনিবার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল হক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও পরিদর্শক মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাসির উদ্দিন। সভায় স্থানীয় বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন হাটবাজারসহ বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে ও বিভিন্ন স্কুল-কলেজের আশপাশে কিছুসংখ্যক বখাটে ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে। পুলিশ সুপার এসব ব্যাপারে পুলিশকে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।