প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর থানায় গতকাল ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা লোকজন ও জনপ্রতিনিধিরা মাদকের বিস্তারের বিষয়ে কথা বলেন। বিকেল চারটায় সদর থানা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সদর থানার ওসি মো. ইউনুচ ভূইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এম এ কাদের মোল্লা, আধারা ইউপির চেয়ারম্যান সামছুল কবির মাস্টার, মহাকালী ইউপির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, পৌর কাউন্সিলর হোসনে আরা, জাকির হোসেন প্রমুখ।