ওপেন হাউস ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুরে গতকাল মঙ্গলবার পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। জঙ্গিবাদ ও মাদক নির্মূলে নিয়ামতপুর থানা-পুলিশের আয়োজনে নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক। অন্যদের মধ্যে এনামুল হক, আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন। নওগাঁ প্রতিনিধি