ওপেন হাউস ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলায় চিলাহাটি সরকারি কলেজ মাঠে গতকাল মঙ্গলবার পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবীর ও জিয়াউর রহমান, চিলাহাটি সরকারি কলেজের প্রভাষক আবু সাদেক মোহাম্মদ, ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরামুল হক প্রমুখ। এতে ভোগডাবুড়ি ও কেতকিবাড়ি ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন।