ওপেন হাউস ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মেহেদীবাগে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে আগামী শনিবার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, ভর্তি কার্যক্রম পরিচালনায় যুক্ত দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ছাড়াও বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ কর্মীরা উপস্থিত থাকবেন। অংশগ্রহণকারী ও ভর্তি-ইচ্ছুক ছাত্রীদের অভিভাবক এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের নানা প্রশ্নের উত্তর দেওয়া হবে অনুষ্ঠানে।