ওপেন হাউস ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট থানা চত্বরে গতকাল রোববার ওপেন হাউস ডে অন চাইল্ড প্রোটেকশন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াঘাট থানার আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায়, ইমাম, কাজি, সাংবাদিক, গ্রাম পুলিশ, পুলিশ কর্মকর্তা ও সমাজকর্মীদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট থানার ওসি ফরহাদ ইমরুল কায়েসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফুলবাড়ী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তারেক রহমান। আলোচনা সভায় নারী নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, যৌতুক ও সন্ত্রাস নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।