ওপেন হাউস ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগরে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গালফ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। ওসি মো. শামছুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আছকির খান, উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি মো. ফজলু খান ও সম্পাদক কেতকী রঞ্জন ভট্টাচার্য। বক্তব্য দেন মনসুরনগর ইউপির চেয়ারম্যান মিলন বখত, উত্তরভাগ ইউপির চেয়ারম্যান জিতু মিয়া, মুন্সীবাজার ইউপির চেয়ারম্যান ছাতির মিয়া, কামারচাক ইউপির চেয়ারম্যান নজমুল হক প্রমুখ।
মৌলভীবাজার প্রতিনিধি