ওপেন হাউস ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের জালালাবাদ থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে গত শনিবার বিকেলে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ। থানার ওসি আখতার হোসেনের সভাপতিত্বে ও উপপরিদর্শক আরিফ আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সাংবাদিক মকসুদ আহমদ, শাহীন আহমদ, ব্যবসায়ী সেলিম আহমদ প্রমুখ।