ওপেন হাউস ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদকবিরোধী মতবিনিময় সভা ও পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার নারায়ণপুর মাঠে নবীনগর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজন করে। মতবিনিময় সভায় নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার কীর্তিমান চাকমা। সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধে স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে। ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি, থানা কমিউনিটি পুলিশিং কমিটি একসঙ্গে কাজ করলে মাদক নামক ব্যাধি অনেকাংশে কমে যাবে।