ওবামাকে অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় মেয়াদের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর অভিনন্দনবার্তায় বলেন, ‘শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গড়তে বারাক ওবামা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজের এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ওবামা ও যুক্তরাষ্ট্রের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি আগামী বছরগুলোতে আমাদের দুই দেশের মধ্যে বিরাজমান হূদ্যতাপূর্ণ বন্ধুত্ব, সমঝোতা ও সহযোগিতা জোরদারের অপেক্ষায় আছি।’বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বারাক ওবামাকে অভিনন্দন জানিয়ে এক বার্তায় বলেন, ‘বিএনপি মনে করে, যুক্তরাষ্ট্র আপনার প্রজ্ঞা ও গতিশীল নেতৃত্বে বিশ্বশান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় এবং স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’ বারাক ওবামার বিজয়ে তাঁকে আরও অভিনন্দন জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ ও জামায়াতে ইসলামী।