ওবামার খাদ্যনিরাপত্তা কর্মসূচিতে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বিশ্বের খাদ্যনিরাপত্তায় নেওয়া উদ্যোগ ‘ফিড ফর দ্য ফিউচার ইনিশিয়েটিভ’-এ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এই উদ্যোগে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক সময়ের এটি অন্যতম বড় উদ্যোগ। এ উদ্যোগের আওতায় উন্নত জাতের জলবায়ু-সহিষ্ণু ধান উৎপাদন, মৎস্য সম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এ কার্যক্রমে চার কোটি ডলারের তহবিল গঠন করা হয়েছে। বাংলাদেশসহ চারটি দেশ এখান থেকে সহায়তা পাবে।