ওবায়দুর বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের সদস্য পদে গতকাল রোববার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফুটবল প্রতীক নিয়ে মো. ওবায়দুর রহমান ৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রার্থী টিউবওয়েল প্রতীক নিয়ে মো. আব্বাস উদ্দিন পান ৩৬৯ ভোট। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের জানান, প্রায় তিন মাস আগে ইউপি সদস্য মো. সাফায়েত হোসেন সরকারি চাকির পাওয়ায় পদত্যাগ করেন। ফলে শূন্য আসনে গতকাল উপনির্বাচন অনুষ্ঠিত হয়।